খুলনা মহানগরীর নিজ খামার এলাকা থেকে ৫টি পিস্তল ও ৯৬ রাউন্ড গুলিসহ সুরাইয়া নামে এক নারীকে আটক করেছে পুলিশ। শনিবার (৭ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে তাকে আটক করা হয়।
লবনচরা থানার ওসি মো. তুহিনুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, সাতক্ষীরা থেকে একটি মাদকের চালান সাতক্ষীরা থেকে খুলনা হয়ে ঢাকায় যাবে, এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ও মাদক অধিদপ্তরের কর্মকর্তারা যৌথ অভিযান চালায়।
এ সময় সাতক্ষীরা থেকে ঢাকাগামী ইমাদ পরিবহন বাস নিজ খামার এলাকায় পৌঁছালে গাড়িতে তল্লাশি চালানো হয়। সুরাইয়া পারভিন শরীর ও ব্যাগ থেকে পাঁচটি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ৯৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, আসামিকে লবনচরা থানায় নেওয়া হয়। সুরাইয়ার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। আসামিকে আদালতে সোপর্দ করা হবে।