জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আমরা হিসাব করে দেখি, অন্তত ৫০টি আসন রয়েছে, যেখানে ১১ দলীয় জোট হারেনি, বরং তাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে।
শুক্রবার (৬ মার্চ) বিকেলে খেলাফত মজলিসের ইফতার অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। রাজধানীর পুরানা পল্টনের একটি হোটেলে এই ইফতার আয়োজন অনুষ্ঠিত হয়।
সারজিস আলম বলেন, বাংলাদেশের মানুষের ভোটাধিকারকে কুক্ষিগত করার আরেকটি অপচেষ্টা তারা করেছে।
তিনি বলেন, এই নির্বাচনের পরে যখন সেই শপথ গ্রহণের দিন থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় বিএনপি জুলাইকে, জুলাই সনদকে, এই অভ্যুত্থানে অংশগ্রহণ করা দলগুলোকে ধীরে ধীরে হেয় প্রতিপূর্ণ করা শুরু করেছে। তখন আমাদের জায়গা থেকে নির্বাচনের আগে আমরা যতটুকু ঐক্যবদ্ধ ছিলাম, আগামীতে আমাদেরকে তার চেয়েও বেশি ঐক্যবদ্ধ হতে হবে। এমন অসংখ্য আসন রয়েছে বাংলাদেশে, আমরা হিসাব করে দেখি, অন্তত ৫০টি আসন রয়েছে যেখানে ১১ দলীয় জোট হারেনি, বরং তাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে।