ঢাকার দোহার উপজেলায় পরকীয়ার অভিযোগে ফিরোজ হোসেন (৩৮) নামে এক ব্যক্তির পুরুষাঙ্গ কর্তন করেছেন স্ত্রী। শুক্রবার (৬ মার্চ) ভোরে উপজেলার বিলাসপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। আহত ফিরোজ হোসেন একই এলাকার শেখ আনছারের ছেলে। তিনি জয়পাড়া মুক্তিযোদ্ধা মার্কেটের একজন ব্যবসায়ী।
জানা যায়, ফিরোজের সঙ্গে প্রায় ১৬/১৭ বছর আগে জয়পাড়া খাড়াকান্দা গ্রামের পায়েলের বিয়ে হয়। তবে বিয়ের পর থেকেই পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাদের সংসারে অশান্তি লেগেই থাকত। স্বামীর পরকীয়া রয়েছে বলেও অভিযোগ করতেন ফিরোজের স্ত্রী পায়েল।
দোহার থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, ঘটনা জেনেছি।