Image description

মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীকে লক্ষ্য করে হামলা করার জন্য রাশিয়া গোপনে ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম। এ বিষয়ে সংশ্লিষ্ট অন্তত তিন কর্মকর্তার বরাতে শুক্রবার (৬ মার্চ) এ তথ্য প্রচার করেছে দ্য ওয়াশিংটন পোস্ট।

 

প্রতিবেদন অনুযায়ী, যুদ্ধ শুরুর পর থেকেই ইরানকে মার্কিন সামরিক স্থাপনা ও সেনাদের অবস্থান সম্পর্কে তথ্য সরবরাহ করে আসছে রাশিয়া। এমনকি মার্কিন যুদ্ধজাহাজ ও সামরিক বিমানের অবস্থানের তথ্যও ইরানকে দিয়েছে তারা।

 

ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে আরও বলা হয়েছে, এ তথ্যের ফলে ইঙ্গিত মিলছে, বিস্তৃত এই সংঘাতে এখন যুক্ত হয়েছে যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান পারমাণবিক প্রতিদ্বন্দ্বী রাশিয়া। যাদের রয়েছে অত্যন্ত উন্নত গোয়েন্দা সক্ষমতা।

 

বিশেষজ্ঞরা ধারণা করেছিলেন, রাশিয়া সরাসরি এ সংঘাতে জড়াবে না। তারা বড়জোর কূটনৈতিক নিন্দার মধ্যেই নিজেদের অবস্থান সীমিত রাখবে। তবে বর্তমান পরিস্থিতি সেই ধারণা বদলে দিতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।