রোগীদের চাহিদার কথা ভেবে নিজস্ব অর্থায়নে ঔষধসামগ্রী ক্রয় করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দিয়েছেন ময়মনসিংহ-১১ ভালুকা আসনের নবনির্বাচিত স্থানীয় সাংসদ ফখর উদ্দিন আহমেদ বাচ্চু। ইতোমধ্যে প্রায় সাড়ে চার লক্ষাধিক টাকার ঔষধ সরবরাহ করেছেন হাসপাতালটিতে। এমন কাজে প্রশংসায় ভাসছেন ওই এমপি।
জানা যায়, নির্বাচিত হওয়ার পরপরই ভালুকা আসনের নবনির্বাচিত সাংসদ ফখর উদ্দিন আহমেদ বাচ্চু ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্পর্কে খোঁজখবর নেন।
বুধবার (০৪ মার্চ) উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কাছে প্রায় সাড়ে চার লাখ টাকার ঔষধ পৌঁছে দিয়ে তিনি তার ওই উদ্যোগের বাস্তবায়ন শুরু করেন। সাংসদের পক্ষে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক রুহুল আমীন মাসুদ ওই ঔষধ হস্তান্তর করেন। উপজেলা
এ্যাপোলো ইনস্টিটিউট এন্ড কম্পিউটার কলেজের অধ্যক্ষ এ আর এম শামছুর রহমান লিটন বলেন, ‘জনকল্যাণে এমপি মহোদয়ের এই ব্যক্তিগত উদ্যোগ একটি অনন্য দৃষ্টান্ত। মানবিক এই উদ্যোগকে আমি স্বাগত জানাই।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নজরুল ইসলাম জানান, ভালুকা আসনের নবনির্বাচিত সাংসদ তার নিজস্ব অর্থায়নে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের ঔষধের অপ্রতুলতা মেটানোর ইচ্ছা প্রকাশ করলে হাসপাতালের জরুরী বিভাগ, বহিঃবিভাগ এবং আন্তঃবিভাগ থেকে চাহিনা নিয়ে তাঁকে জানানো হয়। পরে সোমবার থেকে তিনি হাসপাতালের ঔষধের অপ্রতুলতা নিরসনে নিজস্ব অর্থায়নে বিভিন্ন ধরণের ঔষধ সরবরাহ করতে শুরু করেছেন। এরআগে তিনি জেলা সিভিল সার্জনের সাথে কথা বলে হাসপাতালের জন্যে ৭জন ডাক্তারের পোস্টিং করিয়েছে এবং নিজস্ব অর্থায়নে হাসপাতালের জন্যে ৪জন পরিচ্ছন্নতাকর্মী ও ৪জন আনসারের ব্যবস্থা করেছেন।
এবিষয়ে কথা হলে সাংসদ ফখর উদ্দিন আহাম্মেদ বাচ্চু জানান, ডাক্তার সংকটে রোগীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে চিকিৎসা সেবা পায় না।