কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াসিন বলেছেন, কৃষি খাতকে আরও শক্তিশালী করবে কৃষক কার্ড। আগামীর কৃষি হবে সম্মানের ব্যবসা।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে পহেলা বৈশাখের দিনে টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে সদর উপজেলায় ‘কৃষক কার্ড’ কর্মসূচি উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দেশের প্রায় সত্তর ভাগ মানুষ কৃষির সঙ্গে সম্পৃক্ত। কৃষকদের ভাগ্য পরিবর্তন হলেই দেশ ও দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন সম্ভব।
এর আগে টাঙ্গাইলে চাষির হাতে ‘কৃষক কার্ড’ তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনের মধ্যে দিয়ে কৃষকের হাতে পৌছে গেছে প্রণোদনার অর্থ।