বেতন নিয়ে ঝামেলা ও অন্য বিভাগে বদলির জেরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক আসমা সাদিয়া লুনার গলায় ছুরি চালিয়ে ফজলু নামে এক কর্মচারী। পরে নিজের গলায়ও ছুরি চালিয়েছেন তিনি। আজ বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের অন্তর্ভুক্ত সমাজকল্যাণ বিভাগের চেয়ারম্যানের রুমে এ ঘটনা ঘটেছে।
বর্তমানে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। জানা যায়, দীর্ঘদিন আগে বেতন নিয়ে ঝামেলা হওয়ার পরে সম্প্রতি ফজলুকে সমাজকল্যাণ বিভাগ থেকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ট্রান্সফার করা হয়। মূলত এই ক্ষোভ থেকেই এই কাজ করেছে বলে ধারণা করা হচ্ছে
ক্যাম্পাসে কর্তব্যরত এক আনসার সদস্য জানান, আমরা এখানে ৪ জন গল্প করছিলাম। সিভিল লোকও ছিলো ৩-৪ জন। হঠাৎ করে আমরা বাঁচাও বাঁচাও শব্দ শুনি। তারপর ৪/৫ জন আমরা একসাথে উপরে উঠে সেখানে ডাকাডাকি করছে তার শব্দ পেয়ে দরজা ভেঙে ফেলি। তারপর দেখি যে ম্যাডাম উপুড় হয়ে শুয়ে আছে। আর পুরুষটা নিজে নিজেই গলায় ছুঁড়ি চালায় দিয়েছে। পরে আমরা প্রশাসনের কাছে ফোন দেই।
বিস্তারিত আসছে...