জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বুধবার সন্ধ্যা ৭টায় রাজধানীর বাংলামোটরের রূপায়ন টাওয়ারে দলের অস্থায়ী কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
এতে দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া কথা বলবেন। এসময় তিনি তার ব্যাংক স্টেটমেন্ট প্রকাশ করবেন। বুধবার (৪ মার্চ) এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।
ওই পোস্টে বলা হয়, সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার প্রার্থিতার আলোচনা শুরু হলে ফ্যাসিস্ট সাকিব আল হাসানের ভক্ত পরিচয়ে একদল লোক বেনামে দুদকে কাল্পনিক দুর্নীতির অভিযোগ জানায়। এর পরিপ্রেক্ষিতে আসিফ মাহমুদ সজীব ভুইয়া তার ব্যাংক স্টেটমেন্ট জনসমক্ষে প্রকাশের সিদ্ধান্ত নিয়েছেন।
শীর্ষনিউজ