Image description

সাধারণ বীমা করপোরেশনের চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী পদত্যাগ করেছেন।

সোমবার (২ মার্চ) আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেকের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি। সাংবাদিকদের তিনি নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ব্যক্তিগত কারণে তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন।

এর আগে সোমবার সকালে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান আসলাম আলমও পদত্যাগপত্র জমা দেন।

শীর্ষনিউজ