Image description

মধ্যপ্রাচ্যের তিনটি গন্তব্য—কাতারের দোহা এবং সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ও দুবাই স্থগিত থাকলেও বাকি সব রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

 

রোববার (১ মার্চ) বিকেলে বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

 

তিনি বলেন, ঘোষিত সময়সূচি অনুযায়ী ফ্লাইট চলবে। যাত্রীদের নির্ধারিত উড্ডয়নের অন্তত চার ঘণ্টা আগে বিমানবন্দরে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।

 

ইরানের পাল্টা হামলার প্রেক্ষাপটে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ অভিযানের পর সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতির কারণে গত দুই দিনে মধ্যপ্রাচ্যগামী ৫৪টি ফ্লাইট বাতিল করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ।

 
 

 

এতে বিপুলসংখ্যক যাত্রী বিমানবন্দরে আটকে পড়েন। পরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট এয়ারলাইনসগুলো তাদের আবাসন ও খাবারের ব্যবস্থা করে।

 

রোববার সকাল থেকেও অনেক যাত্রী আগের মতোই নির্ধারিত টিকিট অনুযায়ী নিজ নিজ গন্তব্যে যাত্রার আশায় বিমানবন্দরে হাজির হচ্ছেন।