Image description

নাটোরের নলডাঙ্গায় পূর্বশত্রুতার জের ধরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

 

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টায় উপজেলার বিপরুল ইউনিয়নের বাঁশভাগ এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বাঁশভাগ পূর্বপাড়া গ্রামের নারী-পুরুষসহ ১০ জন আহত হয়েছেন। আহতরা হলেন, আরব আলী, বিউটি, দুলাল, আসিফ, আনসার, লিটন, হযরত। বাকি তিনজনের নাম জানা যায়নি।

 

আহতদের উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

পিপরুল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিঠুন কুমার দেব বলেন, বিষয়টি দলীয় কোনো সংঘর্ষ নয়। এটি শুধু প্রতিবেশীদের মধ্যে পূর্বশত্রুতার জের ধরে ঘটেছে।

 
 

 

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।