Image description

দায়িত্ব গ্রহণ করে প্রথম কার্যদিবসেই মশক নিধন ও খাল উদ্ধারে মাঠে নেমেছেন গাজীপুর সিটি করপোরেশনের নতুন প্রশাসক মো. শওকত হোসেন সরকার। ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব ঠেকাতে নগর ভবন চত্বর থেকে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে নগর ভবনে পৌঁছে প্রয়োজনীয় দাপ্তরিক কাজ সারেন প্রশাসক। দুপুরে টঙ্গী থেকে শুরু করেন মশক নিধন কার্যক্রম।

এ সময় ফগার মেশিন ও লার্ভিসাইড ছিটিয়ে প্রশাসক নিজেই সিটি করপোরেশনের কয়েকটি ওয়ার্ডে বিশেষ অভিযান পরিচালনা করেন।

 

তিনি ভোগড়া বাইপাস এলাকায় মোগড় খাল পরিদর্শন করে বেশ কিছু নির্দেশনা প্রদান করেন। পরে তিনি তুরাগ নদীর ওপর ব্রিজ নির্মাণের পাইলিং কাজের উদ্বোধন করেন। এ সময় সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

প্রশাসক জানান, প্রতিটি ওয়ার্ডে নিয়মিত স্প্রে কার্যক্রম চালানো হবে এবং সচেতনতামূলক প্রচারণাও জোরদার করা হবে। ভোগড়া বাইপাস মোড়ে অবস্থিত মোগড়খালটি কিছুদিন আগে খনন করা হয়। বেশ কিছু জায়গায় ভরাট হয়ে গেছে। খালটি সংস্কার করে দুই পাশে ওয়াকওয়ে এবং গাছ লাগানোর ব্যবস্থা করা হবে।

তুরাগ নদীর ওপর ব্রিজ নির্মাণকাজ শিগগিরই প্রধানমন্ত্রী ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।