Image description
 

সিলেটের বিভিন্ন এলাকায় শনিবার (২৮ ফেব্রুয়ারি) টানা প্রায় ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বার্ষিক জরুরি রক্ষণাবেক্ষণ, মেরামত কাজ এবং গাছের ডালপালা ছাঁটাই কার্যক্রমের কারণে এই সাময়িক বিদ্যুৎ বিভ্রাট হবে বলে জানিয়েছে সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)।

 

বিউবোর বিক্রয় ও বিতরণ বিভাগ-১ থেকে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত লাক্কাতুরা স্টেডিয়াম ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।


যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না
এই সময়ের মধ্যে ১১ কেভি ঘোপাশাল ফিডার, ১১ কেভি কাকুয়ারপাড় ফিডার এবং ১১ কেভি ওসমানী বিমানবন্দর এক্সপ্রেস ফিডারের আওতাধীন এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এর মধ্যে রয়েছে—ওসমানী বিমানবন্দরের আবাসিক এলাকা, কাকুয়ারপাড়, সিলেট ক্লাব, ফরিদাবাদ হাউজিং, এডভেঞ্চার ওয়ার্ল্ড, আবদানী, বড়শালা বাজার মসজিদের পাশের কিছু অংশ, পর্যটন এলাকা, ফরিণাবাদ, সিলভার সিটি, কেওয়াছড়া, হিলুয়াছড়া চা-বাগান, ঘোপাশাল, মহালদিক, উমদারপাড়া, আলাইবহর, লিলাপাড়া, দাপনাটিলা, সাহেবের বাজার, কালাহল, লালবাগ, পীররগাঁও, ছালিয়া, রতিলিলা, সালুটিকর ঘাট ও আশপাশের এলাকা।

 

কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত কাজ শেষ হলে নির্দিষ্ট সময়ের আগেই বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হতে পারে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ বিভাগ।

জনকণ্ঠ