আগামীকাল বুধবার (২৫ ফেব্রুয়ারি) প্রকাশ করা হবে চলতি বছরের জুনিয়র বৃত্তি পরীক্ষা-২০২৫ (অষ্টম শ্রেণি) ফল। দুপুর ১টায় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের কাছে ফল হস্তান্তর করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আজ মঙ্গলবার শিক্ষামন্ত্রী গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। দুইভাবে এ ফল দেখা যাবে।
এ বছর ৪৫ হাজার ২০০ শিক্ষার্থী এ বৃত্তি পাবে। এসব শিক্ষার্থীকে ট্যালেন্টপুল ও সাধারণ বৃত্তির জন্য কোটা বরাদ্দ করা হয়েছে। বোর্ডভিত্তিক এ বৃত্তি বণ্টন করা হবে। বোর্ডভিত্তিক আনুপাতিক হারে এ বৃত্তি দেওয়া হবে।
২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষা বাংলা (বিষয় কোড ১০১), ইংরেজি (১০৭), গণিত (১০৯), বিজ্ঞান (১২৭) এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় (১৫০) বিষয়ের ওপর অনুষ্ঠিত হয়েছে। এসব পরীক্ষা অনুষ্ঠিত হয় গত বছরের ২৮ থেকে ৩০ ডিসেম্বর এবং চলতি বছরের ২০২৬ সালের ৬ জানুয়ারি।