Image description
 

স্ট্রোকের পর দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন রয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা শাহনেওয়াজ কাকলী। তাঁর চিকিৎসা ব্যয় মেটাতে নিজের শখের প্রাইভেট কার বিক্রি করে দিয়েছেন স্বামী, অভিনেতা প্রাণ রায়।

প্রাণ রায়ের ভাষ্য, বর্তমানে কাকলীর চিকিৎসায় প্রতিদিন প্রায় আট হাজার টাকার বেশি খরচ হচ্ছে।

অভিনেতা বলেন, স্ট্রোকের কারণে ওর মুখের একাংশ বাঁকা হয়ে গেছে এবং এখনো স্বাভাবিকভাবে কথা বলতে পারছে না।

 
নিয়মিত তিনটি থেরাপি চলছে। তবে আগের তুলনায় কিছুটা উন্নতি হয়েছে। এখন নিজ হাতে খেতে পারছে এবং সহায়তায় বসতেও পারছে।

 

গত বছরের অক্টোবরে অসুস্থ হয়ে পড়লে কাকলীকে হাসপাতালে নেওয়া হয়।

 
সে সময় চিকিৎসকরা জানান, তিনি স্ট্রোক করেছেন। টানা দুই মাস চিকিৎসার পর কিছুদিন বাসায় থাকলেও চলতি মাসের ১ ফেব্রুয়ারি আবারও ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজড (সিআরপি)-এ চিকিৎসাধীন আছেন।

 

নিজের কাজ প্রায় বন্ধ হয়ে যাওয়ায় আর্থিক চাপ আরো বেড়েছে অভিনেতার।

 
চিকিৎসা ব্যয় সামাল দিতে পরিবার ও বন্ধুদের সহযোগিতা পাচ্ছেন বলে জানান প্রাণ রায়। তবে প্রয়োজনে সরকারি সহায়তা চাওয়ার কথাও ভাবছেন তিনি।

 

এদিকে অভিনয় শিল্পী সংঘ কাকলীর পাশে দাঁড়ালেও পরিচালক সমিতির পক্ষ থেকে তেমন কোনো সাড়া মেলেনি বলে অভিযোগ করেছেন প্রাণ রায়।