Image description

চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের নবনির্বাচিত এমপি এবং ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর আমির নুরুল ইসলাম বুলবুল বলেছেন, নির্বাচনী ইশতহোর অনুযায়ী চাঁপাইনবাবগঞ্জকে গ্রিন-ক্লিন সিটি হিসেবে গড়ে তোলা হবে। 

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে চাঁপাইনবাবগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

বুলবুল বলেন, ‘পরিচ্ছন্নতা শুধু নাগরিক দায়িত্বই নয়, এটি ঈমানের অংশ।’ নাগরিকদের নির্দিষ্ট স্থানে ময়লা ফেলতে এবং নিজ নিজ বাড়ির আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার অনুরোধ জানান তিনি।

 

 

নয়া এই এমপি বলেন, ‘শহরকে পরিচ্ছন্ন রাখতে এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে। এসবের মাধ্যমে শহর ধীরে ধীরে স্বাস্থ্যসম্মত, পরিচ্ছন্ন ও সবুজ নগরীতে পরিণত হবে।’

কর্মসূচিতে জেলা জামায়াতের আমির আবু জার গিফারী, সেক্রেটারি আবু বকরসহ নেতাকর্মীরা অংশ নেন।