Image description
 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নতুন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ পাঠ করেছেন আহম্মদ সোহেল মঞ্জুর। তিনি পিরোজপুর-২ (কাউখালি,ভান্ডারিয়া,নেছারাবাদ) আসন থেকে ধানের শীষ প্রতীকে ১ লাখ ৪ হাজার ৪১৩ ভোট পেয়ে নির্বাচিত হন। 

 

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি)বিকাল ৪টার পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ২৪ প্রতিমন্ত্রীকে শপথ পড়ান। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এ শপথ অনুষ্ঠান হয়। এর আগে প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান ও পরে ২৫ মন্ত্রী শপথ নেন।

আসনটিতে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শামীম সাঈদী পান ৯৫ হাজার ১৭৩ ভোট।

৯ হাজার ২৪০ ভোটের ব্যবধানে শামীম সাঈদীকে পরাজিত করেন তিনি।