Image description

১২ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়া নির্বাচনকে ইতিহাসের সেরা নির্বাচন’অভিহিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

রোববার (১৫ ফেব্রুয়ারি) ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ঐতিহাসিক ও সফল নির্বাচন অনুষ্ঠানের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী, পুলিশ, আনসারসহ সব বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা। এ নির্বাচনের মাধ্যমে পুলিশ তাদের আত্মমর্যাদা ফিরে পেয়েছেন।

তিনি আরও বলেন, ভোটগ্রহণকালে প্রধান উপদেষ্টা পুলিশ সদর দপ্তরে বসে বডিওর্ন ক্যামেরা প্রযুক্তির মাধ্যমে ১৭টি কেন্দ্রে কথা বলেছেন।

হাতিয়ায় ধর্ষণের অভিযোগ প্রসঙ্গে প্রেস সচিব বলেন, হাতিয়ায় শাপলা কলিতে ভোট দেয়ায় ধর্ষণের অভিযোগকে তদন্ত করতে একটি তদন্ত কমিটি করা হয়েছে। এছাড়াও নির্বাচন সহিংসতায় একজন নিহত হয়েছে। 

তিনি বলেন, গুমের শিকার ও জুলাই অভ্যুত্থানের নেতারা থাকায় এ নির্বাচনের মাধ্যমে ইতিহাসের সেরা বিরোধী দল হয়েছে।