Image description

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী উত্তেজনার জেরে ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর উপজেলায় গোষ্ঠীগত সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছে।

শুক্রবার(১৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ধরমন্ডল ইউনিয়নে ধরমন্ডল গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, নির্বাচন নিয়ে  দুই পক্ষের সমর্থক তোফাজ্জলের গোষ্টি  ও ফখরুলের গোষ্ঠির  মধ্যে পূর্ব বিরোধ ছিল। সকালে কথাকাটাকাটির জেরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে কয়েকটি বাড়িঘর ভাঙচুরের ঘটনাও ঘটে।

আহতদের মধ্যে কয়েকজনকে হবিগঞ্জ জেলা সদর  স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে, আর গুরুতর আহতদের রাজধানী ঢাকা হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নজরদারিতে রেখেছে। এলাকায় বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

নাছিরনগর থানা অফিসার ইনচার্জ মোঃ শাহীনুল ইসলাম বলেন, নির্বাচনের পরবর্তী সময়ে দুই গোষ্ঠীর মধ্যে কথা কাটাকাটি নিয়ে সংঘর্ষ বাধে। এতে উভয়পক্ষের ১০ জন আহত হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় নতুন করে সংঘাত এড়াতে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।