Image description

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনের ৩৮ কেন্দ্রের ফলাফলে এগিয়ে রয়েছেন দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী রবিউল বাশার। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী থেকে তিনি ১০ হাজার ৯৭ ভোটে এগিয়ে রয়েছেন।

 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) প্রাথমিক ফলাফলে এই তথ্য জানা গেছে। এই আসনে মোট কেন্দ্রের সংখ্যা ১৬৫টি।

 

সাতক্ষীরা-৩ আসনের ৩৮টি কেন্দ্রে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী রবিউল বাশার পেয়েছেন ৩৭ হাজার ৮৮৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ডা. শহিদুল আলম পেয়েছেন ২৭ হাজার ৭৮৭ ভোট। অন্যদিকে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী কাজী আলাউদ্দীন ১২ হাজার ৭৯০ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন।

 

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে ভোট শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ভোট চলে। বাংলাদেশে এই প্রথম সংসদ নির্বাচনের সঙ্গে গণভোট অনুষ্ঠিত হয়েছে।

 
 

 

২০০৮ সালে নিবন্ধনপ্রক্রিয়া শুরুর পর এবারই সবচেয়ে বেশি রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিচ্ছে। বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ মোট ৫১টি দল প্রতিদ্বন্দ্বিতা করছে।

 

মোট প্রার্থী সংখ্যা ২ হাজার ২৯ জন; এর মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৭৫৫ এবং স্বতন্ত্র ২৭৪ জন। নারী প্রার্থী রয়েছেন ৮০ জন। এবার ১১৯টি নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।