Image description

‎​"ভোট আমার নাগরিক অধিকার। নিজে ভোট দিলাম এবং দেখলাম স্বতঃস্ফূর্ত উৎসাহে অনেকেই ভোট দিচ্ছেন"— জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে এভাবেই নিজের অনুভূতি প্রকাশ করেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। চট্টগ্রামের আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে উপস্থিত হয়ে তিনি তার ভোটাধিকার প্রয়োগ করেন।
‎​ভোটকেন্দ্রের সার্বিক পরিবেশ এবং সুশৃঙ্খল ব্যবস্থাপনায় তামিম ইকবাল বেশ আপ্লুত। বিশেষ করে শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য তিনি বাংলাদেশ সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, সুশৃঙ্খল ব্যবস্থাপনায় সহায়তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে অসংখ্য ধন্যবাদ।
‎​

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!