Image description

বিষয়টা এমন- রিকশা ভাড়ার টাকা পকেটে থাকলেও বিপদ। পাকড়াও করে ধরেই বলা হচ্ছে, ভোট কিনতে এসেছে। এরপর গণমাধ্যমে বড় হেডলাইনে নিউজ। ভোট কিনতে এসে টাকাসহ ধরা খেলেন 'ওমুক' দলের নেতা। কি এক যাতা সাংবাদিকতা।

পরামর্শ- এই সময়ে কেউ বাজার ঘাট, চিকিৎসা, ব্যবসা বাণিজ্য করতে গেলে পকেটে টাকা নিয়ে যাবেন না। 

এমনকি আত্মীয় স্বজন কারো জরুরী প্রয়োজন হলেও টাকা দিতে বের হবেন না। সব লেনদেন বন্ধ। আপনার পেছনে কিন্তু মিডিয়া আছে। সংবাদ শিরোনাম হওয়ার ঝুঁকি আছে। এমন কিছু ঘটনা ঘটেছে যা ভোটের সঙ্গে রিলেটেড না। তবুও তা ভোটের সঙ্গে জড়িয়ে একটি দলকে শিরোনামে ঢুকিয়ে দেয়া হয়েছে। হায় আল্লাহ খালিদ, এসব কি হচ্ছে?

-শরীফ রুবেল