Image description

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান ওয়াতানাবে মাসাতো।

বুধবার সকালে রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে এই সাক্ষাৎ হয়। এ সময় জাপানি পর্যবেক্ষক দলের আরো ছয় সদস্য উপস্থিত ছিলেন।

এ সময় তারা বৃহস্পতিবার অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ এবং বিভিন্ন বিষয়ে আলোচনা করেন বলে দলীয় সূত্র জানিয়েছে।

জামায়াত আমিরের সঙ্গে এ সময় তার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।