Image description

 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার মজুরদিয়া অঞ্চলে জামায়াতে ইসলামীর প্রচারণা করায় একজন ভ্যানচালককে হাতুড়ি দিয়ে মারধর করেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুর একটার দিকে মজুরদিয়া বাজারে ভ্যানচালককে আটকিয়ে তাকে হামলা করা হয়।

অভিযুক্ত ব্যক্তিরা হলেন, মো. আনোয়ার ও মো. মনোয়ার। তাদের গ্রামের নাম বেড়াদিয়া। তাঁরা দুই ভাই। তাদের পিতার নাম মৃত রাজ্জাক শেখ। তাঁরা দুই ভাই বিএনপি মনোনীত ফরিদপুর ১ আসনের এমপি প্রার্থী খন্দকার নাসিরুল ইসলামের অনুসারী।

আহত ভ্যানচালক হলেন মো. জাহিদ। তিনি ইসলামপুর গ্রামের বাচ্চু শেখের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জামায়াতে ইসলামী মনোনীত ফরিদপুর ১ আসনের এমপি প্রার্থীর প্রচারণা করছিল মো. জাহিদ নামে একজন ভ্যানচালক। মজুরদিয়া বাজারে আনোয়ার-মনোয়ারের দোকানের সামনে ভ্যানচালক আসলে দোকান থেকে হাতুড়ি বের করে চোখে হামলা করেন তারা দুই ভাই।

স্থানীয় বাসিন্দা ইমন শেখ বলেন, ছোট একটা ছেলে। ভ্যান চালিয়ে খায়। সে তো আর জামায়াত করে না। যার কাছে টাকা পায়, তার প্রচারণা করেন ভ্যানচালকেরা। চোখের সামনে হাতুড়ি দিয়ে পিটিয়ে মেরেছে।

বাজারের দোকানের কর্মচারী তারিকুল ইসলাম বলেন, দুই ভাই মিলে হাতুড়ি দিয়ে পিটিয়েছে জাহিদ কে। একজন (মনোয়ার) মেরে পালিয়েছে।

সাতৈর ইউনিয়নের চেয়ারম্যান রাফিউল আলম মিন্টু বলেন, একজন ভ্যানচালককে হামলার কথা জানতে পেরে ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। এখানে পুলিশ ও সেনাবাহিনী রয়েছেন। তাদের সঙ্গে নিয়ে সমাধান করা হবে।