কুষ্টিয়া-৩ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি হন।
এর আগে সকাল সাড়ে ১০টায় সদর উপজেলার বিত্তিপাড়া এলাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনি প্রচারে গিয়ে মুফতি আমির হামজা অসুস্থতা বোধ করলে তাকে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
মুফতি আমির হামজার মিডিয়া সেল সদস্য আলী আহসান মুজাহিদ এশিয়া পোস্টকে বলেন, কদিন ধরে মুফতি সাহেব পেটের সমস্যায় শারীরিকভাবে দুর্বলতায় ভুগছিলেন। আজ কুষ্টিয়া সদরের বিত্তিপাড়া এলাকায় নির্বাচনি গণসংযোগ চলাকালে পেটের ব্যথা অনুভব করেন এবং একবার বমিও করেন। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তিনি এখন সুস্থ আছেন।
এ ব্যাপারে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আবাসিক চিকিৎসক কর্মকর্তা ডা. হোসেন ইমাম এশিয়া পোস্টকে জানান, বেলা সাড়ে ১২টার দিকে মুফতি আমির হামজা পেটের সমস্যা ও বমি নিয়ে নিয়ে হাসপাতালে আসেন। তার শরীরে কিছুটা লবণস্বল্পতা রয়েছে। তবে তিনি আশঙ্কামুক্ত।
স্টার নিউজ