Image description
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মোবাইল ব্যাংকিং সেবা (এমএফএস) সীমিত করা হতে পারে বলে জানিয়েছেনবাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।
 
তিনি জানান, রোববার (৮ ফেব্রুয়ারি) মধ্যরাত থেকে ১২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত মোবাইল ব্যাংকিংয়ে লেনদেন সীমিত থাকতে পারে।
 
তবে মোবাইল ব্যাংকিংয়ে লেনদেন সীমিত করার বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) থেকে এখন পর্যন্ত কোনো নির্দেশনা আসেনি।নির্দেশনা আসার পর গভর্নরের অনুমোদন পেলেই এই আদেশ জারি হবে বলে জানান বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র।
 
এর ফলে বিকাশ, রকেট, নগদসহ মোবাইল ব্যাংকিং সেবার গ্রাহকেরা দিনে সর্বোচ্চ ১০ হাজার টাকা লেনদেন করতে পারবেন। প্রতিটি লেনদেনের সীমা হবে সর্বোচ্চ এক হাজার টাকা।
 
এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ‘প্রতি বছর নির্বাচনের সময় অবৈধ লেনদেন হয়ে থাকে। সেটা কমাতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।’

স্টার নিউজ