Image description

জাতীয়তাবাদী আহত জুলাই যোদ্ধা দলের পক্ষ থেকে নির্বাচনি প্রচার শুরু হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ঢাকা ১৭ আসনে গুলশান, বনানী এলাকায় নির্বাচনি প্রচার করা হয়।

আহত জুলাই যোদ্ধা দলের পক্ষ থেকে প্রথমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারতের পরে প্রচার চালানো হয়।

খুলনা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের পরামর্শে এবং সহায়তায় জুলাই যোদ্ধারা প্রচারে অংশ নেন। যা আগামী ১০ তারিখ পর্যন্ত চলমান থাকবে।

 

প্রচারে অংশ নেন আব্দুল্লাহ আল কাদের (শোাহেল), মো. এনাম সিদ্দিকী, মো. সজীব হোসেন, রিয়াদ ইসলাম, মো. সিফাত খন্দকার।

 
 

এ ছাড়া জাতীয়তাবাদী দলের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।