শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষুব্ধ ছাত্র-জনতা খুলনা মহানগরীর ময়লাপোতা মোড়ে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নগরীর শিববাড়ি মোড়ে প্রথমে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে। পরে সেখান থেকে মিছিল সহকারে কেএমপি কমিশনার কার্যালয়ের সামনে গিয়ে কিছু সময় অবস্থান শেষে ওসমান হাদি হত্যার বিচার দাবি জানিয়ে কর্মসূচি শেষ করে।
বিক্ষুব্ধ ছাত্ররা ঢাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষের অভিযোগ করে বলেন, শুক্রবার সকাল থেকে পুলিশ তাদের ওপর হামলা চালিয়েছে।