Image description

শপথ পড়ানো নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার কোন প্রকার সময় ক্ষেপন করবে না বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

 

বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

আইন উপদেষ্টা বলেন, নির্বাচনের পর সংসদ সদস্যদের প্রধান উপদেষ্টার পরামর্শক্রম রাষ্ট্রপতির মনোনীত কোন ব্যক্তি শপথ বাক্য পাঠ করাবেন।

তবে যদি তা তিন দিনে সম্ভব না হয়, তাহলে প্রধান নির্বাচন কমিশনার শপথ পড়াবেন।