প্রচার-প্রচারণার ধরনকে জাতীয় সংসদ নির্বাচনের নয়, বরং তা স্থানীয় সরকার নির্বাচনের মতো বলে মনে করছেন সংবিধান বিশেষজ্ঞ ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ড. শাহদীন মালিক।
সম্প্রতি একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি বলেন, কোথায় জাতীয় সংসদ ইলেকশন? আমি প্রচারণা শুনি টেলিভিশনে, ক্লিয়ারলি এটা লোকাল গভর্মেন্ট ইলেকশন। কোথায় জাতীয় সংসদে ইলেকশন? আমার তো চোখে পড়ে না। কীভাবে আমি মেডিক্যাল কলেজ করবো, স্কুল করবো, রাস্তা করবো, দুর্নীতি দমাবো, চাঁদাবাজি বন্ধ করবো।
শাহদীন মালিক বলেন, উন্নয়ন করবো সবাই বলছে, কনস্টিটিউশন আর্টিকেল ৬৫ থেকে ৯৩, যেটায় পার্লামেন্ট সম্পর্কে ২৮টা আর্টিকেল আছে। সেখানে ডেভেলপমেন্ট শব্দটা নাই।
তিনি বলেন, এমপিদের কোনো ডেভেলপমেন্ট ফাংশন নাই। সমস্যা হছে তাদেরও দোষও নাই।
শাহদীন মালিক আরো বলেন, আমাদের স্থানীয় সরকার হয় নাই। এজন্য যারা এমপি দাঁড়িয়েছেন, তারা স্থানীয় সরকারের ভাষায় কথা বলছেন। কিন্তু এইগুলো তাদের ক্ষমতায় নাই। মাদক দূর করবে মাদক অধিদপ্তর। চাঁদাবাজির জন্য পুলিশ আছে। ব্রিজের জন্য এই মিনিস্ট্রি আছে। এটা তাদের কাজ না। কিন্তু আনফরচুনেটলি তারা ইলেকশনে নেমেছেন জাতীয় সংসদে আর প্রচারণা করছেন স্থানীয় সরকার নির্বাচনের।