বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স আইডি হ্যাকিংয়ের শিকার হওয়ার পর, এবার দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের এক্স (টুইটার) আইডি হ্যাকিংয়ের শিকার হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।
অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের এক্স হন্ডেল হ্যাক করে রাত ৮টা ৩১ মিনিটে একটি আপত্তিকর পোস্ট দেয় হ্যাকাররা।