Image description

দাঁড়িপাল্লা মার্কায় ভোট চাওয়া জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের বিভিন্ন হুমকি-ধামকি দেওয়া হচ্ছে বলে দাবি করেছেন ঢাকা-১৬ আসনের ১১ দলের মনোনীত জামায়াতের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুল বাতেন

তিনি বলেন, এসব হুমকি-ধামকি দেখিয়ে আমাদের পরাজিত করা যাবে না। কারণ বিগত সময়ে জামায়াতে ইসলামী কোনো রক্তচক্ষুর সামনে মাথা নত করে নাই। সামনেও করবে না, ইনশাআল্লাহ। 

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) মিরপুর-১২ ও মোল্লা মার্কেটসহ আশপাশের বিভিন্ন এলাকায় গণসংযোগকালে তিনি একথা বলেন।

আব্দুল বাতেন বলেন, সার দেশে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য মানুষ হুমড়ি খেয়ে বসে আছে। সুষ্ঠ নির্বাচন হলে ১২ তারিখে তার বহিঃপ্রকাশ ঘটবে। আমার এখানে ব্যাপক সাড়া পাচ্ছি। আশাকরি জনগণের দায়িত্ব নেওয়ার আল্লাহ আমাকে নির্বাচিত করবে এ সময় ১১ দলীয় জোটের স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।