ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উঠান বৈঠক চলাকালে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. আতাউর রহমান সরকারকে লক্ষ্য করে ঢিল ছোড়ার অভিযোগ পাওয়া গেছে। রবিবার (১ ফেব্রুয়ারি) রাতে কসবার উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের বড়মুড়া গ্রামের পাখি মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
জামায়াতের পাঠানো প্রেস বিজ্ঞপ্তি ও আতাউর রহমান সরকারের ভিডিও বার্তা থেকে জানা যায়, সভা চলাকালে এক ব্যক্তি বক্তব্য দেওয়ার সময় পেছন থেকে একটি ইটের টুকরা ছুড়ে মারা হয়। ইটের টুকরাটি প্রথমে আতাউর রহমানের পেছনে থাকা গাছে আঘাত করে।
আতাউর রহমান সরকার অভিযোগ করে বলেন, ‘আমাকে মেরে ফেলার জন্য এ হামলা হয়।