Image description
 
 

জুলাই গণঅভ্যুত্থানের অগ্রসৈনিক, আধিপত্যবাদবিরোধী আন্দোলনের সংগ্রামী নেতা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর শাহাদাতে শোক ও শ্রদ্ধা জানিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি এক ফেসবুক পোস্টে ওসমান হাদীর মৃত্যুকে শাহাদাৎ হিসেবে উল্লেখ করেন।

 

পোস্টে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া লেখেন, “জুলাই গণঅভ্যুত্থানের অগ্রসৈনিক, আধিপত্যবাদবিরোধী লড়াইয়ের সংগ্রামী নেতা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদী ভাই শাহাদাৎ বরণ করেছেন।” এ সময় তিনি “ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন” বলে গভীর শোক প্রকাশ করেন।

তিনি আরও লেখেন, ছাপ্পান্ন হাজার বর্গমাইলজুড়ে ওসমান হাদীর শহীদি আত্মদান মজলুম জনগোষ্ঠীর মুক্তির সংগ্রামে অনন্ত প্রেরণা হয়ে থাকবে। পোস্টের শেষাংশে তিনি আন্দোলনের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করে লেখেন, “জান দেবো, তবু জুলাই দেব না। ইনকিলাব জিন্দাবাদ!”