প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফ উদ্দিনকে সরিয়ে দেওয়া হয়েছে। তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করে আরেকটি আদেশ জারি করা হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এসব নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
২০২৪ সালের ৩০ মে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব পদে যোগদান করেন মো. আশরাফ উদ্দিন। তার স্থলাভিষিক্ত হয়েছেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা।
অন্যদিকে, খাদ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মু. জসীম উদ্দিন খান।
খাদ্য মন্ত্রণালয়ের সংযুক্ত অতিরিক্ত সচিব মো. সোহেলুর রহমান খানকে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) নির্বাহী পরিচালক করা হয়েছে। এ জন্য তার চাকরি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে ন্যস্ত করা হয়েছে।