১৯৭৭ সালের মার্চের নির্বাচনটা ভুট্টো কারচুপি না করলেও জিততেন। কিন্তু এমন এক নির্বাচন করলেন, যেখানে ২০০ আসনের ১৯ টা ভোটের আগেই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জিতে গেলেন। ডিসিরা বিরোধী দলের মনোনয়নপত্র বাতিল করল নানা অজুহাতে। পিপিপি সবমিলিয়ে ১৫৫ আসন পেলেন।
ভুট্টোর দল ১১০-১২০ আসন সহজেই জিতবে, তা সবাই ধারনা করেছিল। কিন্তু কোনো কোনো আসনে ১০০ শতাংশের বেশি ভোট পড়ায়, রেজাল্টরা আর হজম করার পর্যায়ে রইল না। বিরোধী জোট পিএনএ বড়জোর ৬০-৬৫টা আসন পাওয়ার কথা থাকলেও, মাত্র ৩৬টা পেয়ে ফল প্রত্যাখান করল। বলল, এ তো সহি নেহি।
জনগণও দেখল, আসলেই ভুট্টো কারচুপি করেছে। পাবলিক নেমে এলো রাস্তায়। পরিস্থিতি ভয়ঙ্কর। নির্বাচন কমিশন পর্যন্ত মানল ২৪ আসনে ম্যাসিভ কারচুপি হয়েছে। তীব্র আন্দোলনের মুখে ভুট্টো মানলেন, নির্বাচন ঠিক হয় নাই।
নির্বাচনের তিন মাস পর ১৯৭৭ সালের জুনে বললেন, আচ্ছা ঠিক আছে আবার নির্বাচন হবে।
কিন্তু কবে কীভাবে হবে, ভুট্টো তা বলেন না। ওদিকে বিরোধী দলও বিশ্বাস হারাতে শুরু করল। এভাবে দিন বিশেক কাটার পর আসল জুলাই। ৪ জুলাই রাতে চাপের মুখে সংবাদ সম্মেলনে ভুট্টো বললেন, কারলেই বিরোধী দলের সঙ্গে চুক্তি সই হবে, নতুন নির্বাচন কমিশন গঠন হবে এবং সরকারি এবং বিরোধী দলের যৌথ মন্ত্রিসভার হবে তিন মাসের মধ্যে নতুন নির্বাচন।
কিন্তু সেই আগামীকাল আর আসেনি। ১৯৭৭ সালের ৪ জুলাই দিবাগত রাতে অপরারেশন ফেয়ার প্লে নামে ক্ষমতা দখল করেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল জিয়াউল হক। সংসদ ভেঙে দিয়ে, সরকারের পতন ঘটালেন সামারিক আইন জারি করে।
তিনি সেই জিয়াউল; যিনি ছিলেন ভুট্টোর একান্ত অনুগত। অনেকগুলো সিনিয়রকে ডিঙ্গিয়ে ভুট্টো তাকে সেনাপ্রধান বানিয়েছিলেন। কারণে, ভুট্টোর চোখে জিয়াউল হক ছিলেন এক নরম শরম বান্দা, যে সাতচল্লিশের পর ভারত থেকে পাকিস্তানে এসেছে, যে নামিদামি খানদানের নয়। ভুট্টো যাই করেন, তাতেই জিয়াউল বলেন, স্যার আপনার দয়া।
ক্ষমতা দখল করে জিয়াউল শুধু ভুট্টো নয় সদ্য ক্ষমতাচ্যুত পিপিপির সিনিয়র নেতা এবং বিরোধী জোট পিএনএ এর সিনিয়র নেতাদের আটক করলেন। গ্রেপ্তার নয়, বলা হল উনাদের প্রতিরোধমূলক হেফাজতে রাখা হয়েছে। যাতে সরকারি ও বিরোধীদলের মারপিট বন্ধ হয়। জেলে নয়, রাখা হল, ইসলামাবাদের উপকণ্ঠের অবকাশ যাপন কেন্দ্র মারির বিলাসবহুল গেস্ট হাউজে।
খুবই মজার ব্যাপার হল, ক্ষমতা দখলের এক সপ্তাহের মধ্যে জিয়াউল হক সেখানে গেলেন। ভুট্টোর সঙ্গে দেখা করলেন। হাত কচলে বললেন, "স্যার আমি খুবই দুঃখিত এই রকম একটা কাজ করায়। আপনি স্যার কোনো দুঃশ্চিন্তা করবেন না। ৯০ দিনের মধ্যে নির্বাচন হবে। স্যার, আপনার ঘোষিত সময়েই হবে। আপনি আবার প্রধানমন্ত্রী হলে আর্মি স্যালুট দিয়ে ব্যারাকে ফেরত যাবে"।
ভুট্টোর সামনে জিয়াউল হক এতই ভীত ও নার্ভাস ছিলেন যে, পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশনে সেই বৈঠকের মাত্র ৩ সেকেন্ড প্রচার করেছিল, তাও মিউট করে। কারণ হলো, ভুট্টো পুরো সময় স্বভাব সুলভ হম্বিতম্মি করেন। জিয়াউল হককে বেইমান, নিমকহারামসহ যা যা বলার সবই বললেন। শেষে মনে করে দিলেন পাকিস্তানের ১৯৭৩ সালের সংবিধানের ৬ অনুচ্ছেদের কথা। যেটাতে বলা হয়েছিল, কেউ যদি সংবিধান বহির্ভূত ক্ষমতা দখল করে তবে শাস্তি ফাঁ/সি।
যাই হোক, জিয়াউল হক আরেকটি আজব কাজ করলেন। ১৯৭৭ সালের ২৮ জুলাই ভুট্টোসহ সব নেতাকে ছেড়ে দিলেন। যা পৃথিবীর ইতিহাসে কোনো সামারিক শাসনে ঘটেনি। সামারিক শাসনের মধ্যে মধ্যে রাজনীতির অনুমতি দিয়ে বললেন, নির্বাচন হবে।
ছাড়া পেয়ে ভুট্টো শুরু করলেন, দেশজুড়ে জনসভা। ৬৮টা জনসভা করে করেছিলেন পরের ৩২ দিনে। এর মধ্যে চারটা ছিল, চার প্রদেশের রাজনীতিতে। বিশাল সব জনসভা। যেখান থেকে ভুট্টো ভাষণ দিতেন, তিনি ক্ষমতা ফিরে জিয়াউল এবং সেনা কর্মকর্তাদের ফাঁ/সিতে চড়াবেন ক্ষমতায় ফিরে। পিএনএ নেতাদের ঝুলাবেন।
জিয়াউল হক এবং তার সহকর্মী জেনারেলরা এতে ভড়কে গেলেন। তারা ভুট্টোকে এবার গ্রেপ্তার করলেন, ১৯৭৭ সালের ৩ সেপ্টেম্বর। আর জীবনে ছাড়া পাননি। ১৯৭৯ সালের এপ্রিলে ফাঁ/সি হয় কাসুরি মা/র্ডা/র মামলায় (কাসুরি একসময় ভুট্টোর ঘনিষ্ট ছিলেন। বিরোধের জড়ানোর পর তিনি খু/ন হন)। পিএনএ নেতারাও জিয়াউলকে সমর্থন দেন ভুট্টোর সাজায়।
বাংলাদেশেও এর কাছাকাছি ঘটনা গেছে। রাজনীতিতে শত্রু কমাতে হয়। সবার সঙ্গে শত্রুতা করে, সবাইকে ঝুলানোর হুমকি দেওয়া রাজনীতি না। সবাইকে ঝুলাতে চাইলে, সবাই মিলে আপনাকে ঝুলিয়ে দেবে। আপনার প্রতিদ্বন্দ্বীদের মধ্যে ন্যাচারাল অ্যালায়েন্স তৈরি হবে।
রাজিব আহম্মদ
-সাংবাদিক