Image description

খুলনার খানজাহান আলী থানার যোগীপোল ইউনিয়নে তোতা ফকির নামে এক ব্যক্তির বাড়ির প্রধান ফটক লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৭ নভেম্বর) রাত ৭টা ৩৫ মিনিটে যোগীপোল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, দুটি মোটরসাইকেলে করে আসা হেলমেট পরা কয়েকজন ব্যক্তি এ হামলা চালিয়ে দ্রুত পালিয়ে যান। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। বাড়ি বা আশপাশের কোনো সম্পদের ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি। খবর পেয়ে খানজাহান আলী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

 

খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার বলেন, বাড়ির ফটক লক্ষ্য করে গুলি করা হয়েছে। গুলি কারও গায়ে লাগেনি। এটি রাজনৈতিক কোনো ঘটনা নয়; প্রাথমিকভাবে চাঁদাবাজিসংক্রান্ত ঘটনা বলে জানা গেছে।