Image description

দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘নৈরাজ্য প্রতিরোধে’ মঙ্গলবার (২৪ নভেম্বর) ঢাকায় মোটরসাইকেল শোভাযাত্রা আয়োজন করবে এনসিপি ঢাকা মহানগর উত্তর। দলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, শোভাযাত্রায় উপস্থিত থাকবেন, দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভুইয়া, রাজনৈতিক পর্ষদ সদস্য  আরিফুল ইসলাম আদীব ও যুগ্ম আহ্বায়ক তারেক এ আদেল।

র‌্যালিটি বেলা সাড়ে ১২টায় মানিক মিয়া এভিনিউ (আড়ং প্রান্ত) থেকে শুরুর হয়ে আগারগাঁও, শেওড়াপাড়া, কাজীপাড়া, মিরপুর ১০ হয়ে মিরপুর ১৪ নম্বরে গিয়ে শেষ হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।