ফের নাশকতার ছক কষছে ‘কার্যক্রম নিষিদ্ধ’ আওয়ামী লীগ। আগামী ২৯ ও ৩০শে নভেম্বর ৪৮ ঘণ্টার লকডাউন ঘোষণা করেছে গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়া দলটি। দেশের বাইরে বসে সামাজিক যোগাযোগমাধ্যমে এসব কর্মসূচি ঘোষণা করছেন পলাতক দলটির নেতারা। গত সপ্তাহেও ধর্মঘট-লকডাউন ঘোষণা করেছিল দলটি। পলাতক নেতাদের এসব কর্মসূচিকে ঘিরে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে একের পর এক নাশকতার চেষ্টা চালানো হচ্ছে। কখনো নিজ দলের নেতাকর্মী, কখনো আবার ভাড়ার লোক দিয়ে আগুন দেয়া হচ্ছে বাসে, আর্থিক প্রতিষ্ঠানে। থানা, পুলিশ বক্স, এসআরবি ক্যাম্প, সিআইডি, এসবি কার্যালয়সহ বিভিন্ন সরকারি ও প্রশাসনিক দপ্তর টার্গেট করে ছোড়া হচ্ছে ককটেল ও পেট্রোল বোমা। এসব ঘটনায় আটকও হচ্ছেন শত শত আসামি। তাদের মুখের বয়ান, ফোনের বিভিন্ন গ্রুপের আলামতে উঠে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য। অপরদিকে এসব নাশকতা ঠেকাতে পাল্টা ছক কষছে আইনশৃঙ্খলা বাহিনীও। তদন্ত সংশ্লিষ্টরা বলছেন- শুধু বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ নয়, নভেম্বর মাসের শেষের দিকে রাজধানীর প্রবেশপথ অবরোধ, জমায়েত, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে হামলাসহ কার্যক্রম নিষিদ্ধ দলের এই নাশকতার ঘটনা বাড়তে পারে আরও কয়েকগুণ। তাদের প্রতিহত করতে ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় গোয়েন্দা নজরদারি, টহল জোরদার, অভিযান, তল্লাশি, পোশাকি পুলিশের উপস্থিতিসহ বিশেষ তৎপরতা বৃদ্ধি করেছে আইনশৃঙ্খলা বাহিনী। থানায় থানায় দেয়া হয়েছে সতর্কমূলক বার্তা। সরকারি দল বিএনপি নেতা-কর্মীদের সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে।
পুলিশ সদর দপ্তরের তথ্য বলছে, গত ৭ থেকে ২০শে নভেম্বর পর্যন্ত সারা দেশে অর্ধশতাধিক যানবাহনে অগ্নিসংযোগ করা হয়েছে। শতাধিক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় মামলাসহ গ্রেপ্তারের তালিকাও কম নয়। বৃহস্পতিবার রাতেও রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সংসদ সদস্য, অভিনেতাসহ অন্তত ৪৭৪ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপি। তন্মধ্যে ১২৪ জনই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্য। এ ছাড়াও শ্যামলী মোড়ের চেকপোস্টে ৪টি তাজা ককটেলসহ মো. রাসেল নামে একজনকে আটক করে আদাবর থানা পুলিশ। লালবাগ থেকেও যুবলীগ ও আওয়ামী লীগের ৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। আটক এসব নেতাকর্মীদের ফোনের বিভিন্ন গ্রুপ ও প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের বরাদ দিয়ে পুলিশ সদর দপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, আমরা যতটুক জানতে পেরেছি- নভেম্বরের শেষ সপ্তাহ থেকে ডিসেম্বর জুড়ে দেশে বড় ধরনের নাশকতার ছক কষছে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা। তাদের (আওয়ামী লীগ) ঘোষিত বিভিন্ন কর্মসূচিকে কেন্দ্র করে এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড ঘটতে পারে। তিনি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের একটি অংশের তৎপরতা এবং বিদেশে অবস্থানরত নেতাদের নির্দেশনা ও অর্থায়নে সরকারি স্থাপনা, পুলিশি স্থাপনা এবং আর্থিক প্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনায় হামলার পরিকল্পনা করছে তারা। তাদের মূল টার্গেট রাজধানী ঢাকা। তাই ঢাকায় আকস্মিক জমায়েত, প্রবেশপথে প্রতিবন্ধকতা তৈরি এবং গুরুত্বপূর্ণ এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে তারা।