Image description
ডিসি-এসপি সমস্যা নয়, প্রয়োজন রাজনৈতিক সিদ্ধান্ত

এক যুগ আগে ২০১৩ সালের ২৯ ডিসেম্বর ঢাকায় ‘গণতন্ত্রের অভিযাত্রা’ কর্মসূচি পালনকালে গুলশানে বালুর ট্রাক দিয়ে বেগম খালেদা জিয়ার পথ বন্ধ করেছিল পুলিশ। গোপালগঞ্জের কোটায় প্রমোশন পাওয়া ওই পুলিশ কর্মকর্তাকে উদ্দেশ্য করে বেগম খালেদা জিয়া বলেছিলেন, ‘বাড়ি কোথায়, গোপালগঞ্জ? গোপালগঞ্জের নামই বদলে যাবে’। আওয়ামী লীগ শাসনামলে প্রশাসনকে গোপালগঞ্জকরণের প্রতিবাদেই তিনি এমন মন্তব্য করেছিলেন। রাজনৈতিক দূরদৃষ্টি সম্পন্ন বেগম খালেদা জিয়ার সেই বক্তব্য একযুগ পর এখন সোশ্যাল মিডিয়ায় ভাসছে। রাজনৈতিক অঙ্গনে দাবি উঠেছে দিল্লি-হাসিনার যৌথ প্রযোজনায় জাতীয় সংসদের তিন আসনের ছোট্ট জেলা গোপালগঞ্জকে যেভাবে সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করা হয়েছে তাতে রাজনৈতিক সিদ্ধান্তের মাধ্যমে জেলাটি মানচিত্র থেকে মুছে দেয়া হোক। জেলার ৩ সংসদীয় আসনের ৫ উপজেলার ৬৮ ইউনিয়ন ও পৌরসভাকে পাশের ৬ জেলার সঙ্গে যুক্ত করা গেলে ওই অঞ্চলে ‘বাকশালী অরাজকতা’ বন্ধ হয়ে যাবে। তা ছাড়াও আশপাশের ৬ জেলার লোকজন গোপালগঞ্জ জেলাকে ‘অবরোধ এবং সামাজিকভাবে বর্জন’ কর্মসূচি গ্রহণ করলে ছাত্রলীগ-যুবলীগ-আওয়ামী লীগের সন্ত্রাসীরা চুপসে যাবে। অবশ্য গোপালগঞ্জ-১ আসনের বিএনপির সাবেক এমপি এফ ই শরফুজ্জামান জাহাঙ্গীর জানান, আওয়ামী লীগের ওই অবরোধ, জ্বালাও-পোড়াওয়ের সঙ্গে গোপালগঞ্জের সাধারণ মানুষের সম্পর্ক ও সমর্থন নেই। মূলত আওয়ামী লীগের সবাই নয়; হাতে গোনা কিছু আওয়ামী লীগার শেখ হাসিনার এজেন্ডা বাস্তবায়নে এমন তা-ব চালাচ্ছে।

গোপালগঞ্জ জেলার সীমানার চারপাশে ৬টি জেলার অবস্থান। জেলাগুলো হচ্ছে মাদারীপুর, ফরিদপুর, নড়াইল, বরিশাল, পিরোজপুর ও বাগেরহাট। হাসিনার অনুগত তথাকথিত রাজনৈতিক সন্ত্রাসীদের তা-ব ঠেকাতে এই ৬ জেলার জনগণকে কাজে লাগানো যেতে পারে। এ জন্য প্রয়োজন সুচিন্তিত রাজনৈতিক সিদ্ধান্ত। আইন-শৃংখলা বাহিনী দিয়ে গণগ্রেফতার, দমনপীড়নে সংকটের স্থায়ী সমাধান হবে না। তাছাড়া সিভিল প্রশাসন ও পুলিশ প্রশাসনে এখনো আওয়ামী লীগের চেতনায় বিশ্বাসী অনেক কর্মকর্তা দায়িত্ব পালন করছেন। তাদের দিয়ে গোপালগঞ্জের চলমান সংকটের সুরাহা প্রায় অসম্ভব। গোপালগঞ্জে বাড়ি ঢাকায় থাকেন এমন বেশ কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, মূলত দেশি-বিদেশি অর্থের জোরে আওয়ামী লীগের মগজধোলাই কট্টর কিছু স্থানীয় নেতা অবরোধ, সন্ত্রাস, জ্বালাও-পোড়াওয়ে নেতৃত্ব দিচ্ছেন। এলাকার ছোট ছোট ছেলেদের টাকা দিয়ে রাস্তায় নামিয়ে হিংসাত্মক কর্মকা- চালানো হচ্ছে। সাধারণ মানুষ বলছেন, আওয়ামী লীগের শাসনামলে রাষ্ট্রের সব সুযোগ-সুবিধা গোপালগঞ্জকে দেয়া হয়েছে প্রচারণা থাকলেও সে সুবিধা জেলার সাধারণ মানুষ পায়নি। মূলত যারা সরকারি চাকরি করেন, ব্যবসা বাণিজ্য করেন তারা বিশেষ সুবিধা পেয়েছেন; রাজনৈতিক টাউটরা সুবিধা বাগিয়েছেন। চাকরিতে প্রমোশন, জেলার নাম ব্যবহার করে কন্ট্রাক্টরি করেছেন, কেউ অবৈধভাবে অর্থ উপার্জন করেছেন। কিন্তু গ্রামের কৃষক ও ক্ষেতমজুর-শ্রমিকরা আওয়ামী লীগের শাসনামলেও অন্য জেলাগুলোর মানুষের মতোই বঞ্চিত-অবহেলিত ছিলেন। ফলে সাধারণ মানুষ চলমান আওয়ামী লীগের অবরোধে সম্পৃক্ত নন। তাছাড়া জেলার বেশির ভাগ মানুষ মনে করে শেখ হাসিনা কখনোই বাংলাদেশে ফিরবেন না। ডিসেম্বরে বাংলাদেশে ফেরার ঘোষণা দিয়ে রাজনৈতিক ফায়দা নিতেই গোপালগঞ্জের দলের তৃণমূলের নেতাদের ব্যবহার করছেন। এতে নেতারা টাকা পয়সা আয়-রোজগার করলেও সাধারণ কর্মীরা খাওয়া-দাওয়া ছাড়া তেমন কিছু পাচ্ছেন না।

ইনকিলাবের পক্ষ থেকে গোপালগঞ্জের আশপাশের জেলা মাদারীপুর, ফরিদপুর, নড়াইল, বরিশাল, পিরোজপুর ও বাগেরহাটের কয়েকজনের সঙ্গে কথা বলা হয়। তারা জানান, গোপালগঞ্জের মানুষকে বোঝানো হয়েছে শেখ হাসিনা দেশে ফিরে ক্ষমতায় যাবেন প্রধানমন্ত্রী হবেন ভারতের পৃষ্ঠপোষকতায়। সম্প্রতি মার্কিন রাষ্ট্রদূত ও ভারতের হাইকমিশনার ঢাকায় যে বৈঠক করেছেন সেটা মূলত শেখ হাসিনাকে মর্যাদা দিয়ে ফেরানোর ইস্যুতেই। এ ছাড়াও আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি ও রয়টার্সকে শেখ হাসিনার পক্ষে প্রচারণা চালাচ্ছেন। এসব বুঝিয়ে টাউট বাটপার নেতারা গোপালগঞ্জের আওয়ামী লীগের ব্যানারে অবরোধের নামে অরাজকতা করছে। নির্বাচিত বিএনপি সরকারকে বিব্রত করতে এমন সন্ত্রাসী কর্মসূচি নেয়া হচ্ছে। তবে রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে ক্ষমতাসীনরা যদি গোপালগঞ্জের সীমানার ৬ জেলাকে ‘গোপালগঞ্জ অবরোধ এবং বর্জন’ করার রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করে তাহলে ৬ জেলার লোক সক্রিয়ভাবে সে কর্মসূচি পালন করবে। তখন গোপালগঞ্জের আওয়ামী লীগের সন্ত্রাসীরা নিজেরাই অবরোধের মুখে পড়ে যাবেন। কয়েকদিন অবরোধ করে রাখা হলে তারা নিজেদের প্রয়োজনে সন্ত্রাসের পথ পরিহার করতে বাধ্য হবেন।

‘গোপালগঞ্জ’ এখন টক অব দ্য কান্ট্রি। ডিসেম্বরে শেখ হাসিনা দেশে ফিরবেন এমন বার্তায় অবরোধের নামে জেলাটির কিছু এলাকাকে ‘সন্ত্রাসের অভয়ারণ্যে’ পরিণত করা হয়েছে। আওয়ামী লীগ-যুবলীগ-নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানারে ছোট্ট জেলাটিতে ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছে। ক্ষমতাসীন বিএনপির নির্বাচিত ৩ জন এমপি চাঁদাবাজি, দখল বাণিজ্য এবং অর্থের বিনিময়ে আওয়ামী লীগের লোকজনকে সহায়তা করছেন। এমনকি বিদেশে পালিয়ে থাকা আওয়ামী লীগের নেতাদের পক্ষে টাকার বিনিময়ে তদবির করছেন। টাকা খেয়ে থানা পুলিশ, উপজেলা-জেলা প্রশাসনে ফোন করে বিএনপির এমপিরা আওয়ামী লীগ নেতাদের সুযোগ সুবিধা পাইয়ে দিচ্ছেন। আওয়ামী লীগের জ্বালাও-পোড়াওয়ে বিএনপির এমপিরা ঘুমিয়ে এবং জাতীয় সংসদের বিরোধী দল জামায়াত দূর থেকে মজা নিচ্ছেন। সে সুযোগে প্রতিদিন ফ্যাসিস্ট হাসিনা অনুসারীরা জ্বালাও-পোড়াও অব্যাহত রেখেছে, বিএনপির অফিস পোড়াচ্ছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে গোপালগঞ্জ জেলা প্রশাসক ও এসপিকে বদলি করে নতুন ডিসি-এসপি নিয়োগ দেয়া হয়েছে। আইন-শৃংখলা রক্ষায় পুলিশের পাশাপাশি ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। কিন্তু বিদেশে পাচার করা টাকা খরচ করে দিল্লিতে বসে হাসিনা ত্রাস সৃষ্টিকারীদের উস্কানি দিচ্ছেন। গোপালগঞ্জে চলছে রাজনৈতিক সহিংসতা। প্রশ্ন হচ্ছে ডিসি, এসপিকে বদলি করে কি গোপালঞ্জের রাজনৈতিক সহিংসতা নিরসন করা সম্ভব? গোপালগঞ্জের এই তা-ব ঠেকাতে রাজনৈতিক সিদ্ধান্ত অপরিহার্য। একদিকে জেলার উপজেলা-ইউনিয়নগুলোকে আশপাশের ৬ জেলার সঙ্গে সংযুক্ত করা যেতে পারে; অথবা আশপাশের জেলাগুলোর জনগণকে দিয়ে গোপালগঞ্জকে অবরোধ ও সামাজিক ভাবে বয়কট করার কৌশল নিতে পারে। কোন পথে যাবে বিএনপি সরকার? অভিযোগ রয়েছে গোপালগঞ্জের ক্ষমতাসীন দলের এমপিরা কার্যত দেখেও না দেখার ভাণ করছেন; রাজনৈতিক দৃঢ়তার অভাবে ত্রাস সৃষ্টিকারীদের প্রশ্রয় দিচ্ছেন। আর সে সুযোগ নিয়ে সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বেপরোয়া হয়ে উঠেছে। অভিযোগ রয়েছে বিএনপির নেতাকর্মীদের বঞ্চিত করে টাকার বিনিময়ে জেলার ৩ এমপি পর্দার আড়ালে থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের সহায়তা করছেন। প্রশ্ন হচ্ছে বিএনপির তিন এমপি আওয়ামী লীগের অর্থের কাছে কি বিক্রি হয়ে গেছেন? গোপালগঞ্জের অবরোধের প্রকৃত চিত্র খুঁজতে গিয়ে জানা যায়, গোপালগঞ্জ শহরের পাশে ঘোষের চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহউদ্দিনের অনুসারীরা মূলত সন্ত্রাস-জ্বালাও পোড়াও করছে। আওয়ামী লীগের সবাই এই জ্বালাও পোড়াও এবং অবরোধের সঙ্গে যুক্ত নন। বাইরে থেকে অর্থ আসছে; সেই অর্থ ব্যবহার করে সালাহউদ্দিন গোপালগঞ্জ আওয়ামী লীগের নামে অবরোধ-ত্রাস চালিয়ে শেখ হাসিনার এজেন্ডা বাস্তবায়ন করছেন।

গোপালগঞ্জ জেলায় তিন সংসদীয় আসনের গোপালগঞ্জ-১ আসনে মোহাম্মদ সেলিমুজ্জামান মোল্যা, গোপালগঞ্জ-২ আসনে ডা. কে এম বাবর ও গোপালগঞ্জ-৩ আসনে এস এম জিলানী বিএনপির টিকেটে এমপি নির্বাচিত হয়েছেন। এই তিনজনই বিএনপির রাজনীতি করলেও তারা আওয়ামী লীগের নেতাদের চেয়েও বড় আওয়ামী লীগার। এরা বর্তমানে দখল, চাঁদাবাজি, টেন্ডারবাজি এবং আওয়ামী লীগের সুযোগ সুবিধা পাইয়ে দিতে বেশি ব্যস্ত। বিএনপির রাজনীতি এবং দলের নেতাকর্মীদের দেখভালের চেয়ে টাকার বিনিময়ে প্রশাসনকে ব্যবহার করে আওয়ামী লীগের স্বার্থ রক্ষাই এদের মূল এজেন্ডা। এরা মূলত টাকার বিনিময়ে আওয়ামী লীগের বিদেশে পলাতক নেতাদের ফাইফরমাস করে দেন। এজন্য বিএনপি স্থানীয় নেতারা বিক্ষুব্ধ। দলের এমপিরা বিএনপির বদলে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করতে ব্যস্ত এটা বিএনপির নেতারাও প্রকাশ্যে অভিযোগ তুলেছেন। শুধু বিএনপির এমপিরাই নয়, গোপালগঞ্জে জামায়াতের জেলা, উপজেলা পর্যায়ের গুরুত্বপূর্ণ নেতারা নিজ দলের চেয়েও আওয়ামী লীগকে গুরুত্ব দেন বেশি। তারা আওয়ামী লীগের চেয়েও বেশি আওয়ামী লীগার। বিএনপি এবং জামায়াতের নেতাদের ব্যবহার করে আওয়ামী লীগের নেতারা একের পর এক অপকা- ঘটিয়েই যাচ্ছেন। তবে পরিস্থিতি খারাপ হওয়ায় বিএনপির এমপি ও জামায়াত নেতারা বর্তমানে আওয়ামী লীগের সন্ত্রাসীদের শেল্টার দেয়া থেকে বিরত রয়েছেন।

বিএনপির একজন সাবেক এমপি জানান, জেলার সব আওয়ামী লীগ নেতা এবং কর্মী বর্তমান জ্বালাও পোড়াও আন্দোলনে নেই। ঘোষের চর ইউনিয়নের চেয়ারম্যান সালাউদ্দিন নিজ ইউনিয়নের লোকজনকে রাস্তায় নামিয়ে ত্রাস সৃষ্টি করছেন। প্রশ্রয় দিয়েছেন বিএনপির স্থানীয় এমপি। কিছুদিন আগে যুক্তরাষ্ট্রে পলাতক আওয়ামী লীগ নেতার কাছ থেকে টাকা খেয়ে বিএনপির নেতার দোকানের দেয়াল ভেঙ্গে দিয়েছেন স্থানীয় এমপি। তিনি থানা পুলিশকে এ কাজে ব্যবহার করেছেন।

কার্যতঃ শেখ হাসিনা বাংলাদেশের জনগণের উপর প্রতিশোধ নিচ্ছেন। ১৯৭৫ সালে পিতা-মাতাসহ পরিবারের সব সদস্যকে হত্যা করা হলেও বিদেশ থেকে পিতা-মাতার লাশ দেখতে দেশে আসেনি শেখ হাসিনা। ভারতেই থিতু হয়েছিলেন। ১৯৮১ সালের ফেব্রুয়ারি মাসে ঢাকা ইডেন গার্ডেনে দলের জাতীয় সম্মেলনে আওয়ামী লীগের ভাঙ্গন ঠেকাতে সর্বসম্মতিক্রমে শেখ হাসিনাকে দলের সভাপতি করা হয়। জিয়াউর রহমানের অনুকম্পায় ওই বছরের ১৭ মে দিল্লি থেকে ঢাকায় ফেরেন শেখ হাসিনা। আওয়ামী লীগের সভাপতি হিসেবে ল-ন সফরে গিয়ে বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে রাজনীতিতে আসার উদ্দেশ্য ও লক্ষ্য নিয়ে প্রশ্ন করা হলে শেখ হাসিনা বলেন, ‘আমার বাবা দেশ স্বাধীন করেছে, তাকে হত্যা করা হয়েছে। পিতা হত্যার প্রতিশোধ নিতেই রাজনীতিতে এসেছি। আমার আগামীর রাজনীতির লক্ষ্যই হবে পিতা হত্যার প্রতিশোধ’। সত্যিই শেখ হাসিনা তার কথা রেখেছেন। লেবাস পাল্টিয়ে মাথায় পট্টি বেঁধে ’৯৬ সালে ক্ষমতায় এসে মুজিব হত্যাকারীদের বিচারের নামে ফাঁসিতে ঝুলিয়েছেন। আর মার্কিন-ভারতের যৌথ প্রযোজনায় ২০০৭ সালে ওয়ান ইলেভেন রেজিম চেঞ্জ করে ২০০৮ সালের পাতানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে ১৫ বছর ৮ মাস জাতিকে ‘ডা-া মেরে ঠা-া’ করেছিলেন। ২০২৪ সালে ছাত্রজনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে গিয়ে দিল্লির সহায়তায় বাংলাদেশের জনগণের উপর প্রতিশোধ নিতে শুরু করেন। মানবাধিকার লংঘনের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্র্যাইব্যুনালে মৃত্যুদ-প্রাপ্ত শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়ে টাকা পয়সা ব্যয়ে গোপালগঞ্জের মগজধোলাই কিছু লোককে ব্যবহার করে সন্ত্রাস-বোমাবাজি করাচ্ছেন। গোপালগঞ্জ জেলাকে সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করেছেন।

মূলতঃ এইচ এম এরশাদ ১৯৮৪ সালের ১ ফেব্রুয়ারি গোপালগঞ্জ মহকুমা পূর্ণাঙ্গ জেলা হিসেবে উন্নীত করেছিলেন। তবে প্রাচীনকাল থেকেই বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ জনপদ হিসেবে গোপালগঞ্জের পরিচিতি ছিল। সুলতানি ও মুঘল আমলে এ অঞ্চল ছিল স্থানীয় হিন্দু রাজাদের নিয়ন্ত্রণে। মুঘল সম্রাট বাবরের আমলে বাংলার সুলতান নুসরাত শাহের সাথে যুদ্ধ হয়েছিল। ১৮০০ সালে কলকাতার জমিদার প্রীতিরাম দাস মকিমপুর পরগণা ক্রয় করেন। পরবর্তীতে তার পৌত্র (রানী রাসমনির নাতি) নবগোপালের নামানুসারে খাটরা এস্টেটের ‘রাজগঞ্জ’ বাজারের নাম পরিবর্তন করে গোপালগঞ্জ রাখা হয়। ১৭৯৩ সালের চিরস্থায়ী বন্দোবস্তের সময় গোপালগঞ্জের মুকসুদপুর অঞ্চলটি যশোর জেলার এবং বাকি অংশ ঢাকা-জালালপুর জেলার অন্তর্ভুক্ত ছিল। পরবর্তীতে ১৮০৭ ও ১৮৭৩ সালে বিভিন্ন প্রশাসনিক রদবদলের মাধ্যমে এটি ফরিদপুর জেলার সাথে যুক্ত হয়। ১৮৭২ সালে মাদারীপুর মহকুমার অধীনে গোপালগঞ্জ থানা প্রতিষ্ঠিত হয়। এরপর ১৯০৯ সালে মাদারীপুর মহকুমা ভেঙে গোপালগঞ্জ, কোটালীপাড়া ও মুকসুদপুর থানা নিয়ে গোপালগঞ্জ মহকুমা গঠিত হয়। ১৯২১ সালে গোপালগঞ্জ শহর হিসেবে উন্নীত হয়। স্বাধীনতার পর ১৯৭২ সালের ২০ জানুয়ারি গোপালগঞ্জ পৌরসভা গঠিত হয়।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে গোপালগঞ্জ জেলার উপজেলাগুলোকে আশপাশের জেলাগুলোর সঙ্গে সংযুক্ত করে মানচিত্র থেকে গোপালগঞ্জের নাম মুছে দেয়া হবে। এতে হাজার হাজার নেটিজেন লাইন, শেয়ার ও কমেন্ট করছেন। বেশির ভাগই গোপালগঞ্জকে মানচিত্র থেকে মুছে দেয়ার বক্তব্য সমর্থন করলেও কেউ কেউ আশপাশের জেলাগুলোর মানুষকে ‘গোপালগঞ্জ অবরোধ’ করার প্রস্তাব দিয়েছেন। তাদের বক্তব্য গোপালগঞ্জকে অবরোধ করা হলে এক সময় যারা সন্ত্রাস করছেন তারা নিজেদের প্রয়োজনে স্বাভাবিক জীবনে ফিরে আসবেন। এ প্রসঙ্গে বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, আওয়ামী ছাগলের তিন নম্বর বাচ্চাগুলো কতগুলা ককটেল ফুটায়া মনে করতেছে সে গোপালগঞ্জ দখল করে ফালাইছে, সে ফরিদপুরের দখল নিয়া ফালাইছে আর কি। এখন এই যে ছাগলের তিন নম্বর বাচ্চাগুলো আছে এদেরকে মনে করায়া দিচ্ছি যে হাসিনা দেশে ফিরবে না। এতটুকু বোঝার মত কমনসেন্স এই লোকগুলোর নাই। গোপালগঞ্জ অচল করলে কি সরকারের পতন হবে? সরকার যদি গোপালগঞ্জের নাম বদলে দেয়ার সিদ্ধান্ত নেয় তবে কী হবে?