Image description

গোপালগঞ্জ সরকারি কলেজের নামফলক ভাঙচুর করে সেখানে ‘বঙ্গবন্ধু সরকারি কলেজ’ লেখা ব্যানার টাঙিয়ে দিয়েছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনার পর তারা শহরে মিছিল বের করেন।

আজ রবিবার দুপুরে মিছিল নিয়ে কলেজের সামনে জড়ো হন ছাত্রলীগের নেতাকর্মীরা। একপর্যায়ে কয়েকজন কর্মী কলেজের ফটকে উঠে নামফলক ভাঙচুর করেন। পরে ফটকের ওপর ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ’ লেখা একটি ব্যানার টাঙিয়ে দেন তারা।

২০২৫ সালের ২২ জুন জারী করা এবং ২৩ জুন রাতে প্রকাশিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক প্রজ্ঞাপনে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর নাম পরিবর্তন করে নতুন নির্ধারিত নাম ব্যবহারের নির্দেশ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে সরকারি বঙ্গবন্ধু কলেজের নাম পরিবর্তন করে ‘গোপালগঞ্জ সরকারি কলেজ’ নির্ধারণ করা হয়।