Image description

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম দলীয় পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগ করে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। তিনি স্থানীয় একটি মাদ্রাসার সহকারী শিক্ষক।

শুক্রবার (১৩ নভেম্বর) রাণীশংকৈলে অনুষ্ঠিত উপজেলা জামায়াতের মাসিক রোকন বৈঠকে তিনি আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন।

যোগদান অনুষ্ঠানে সাদেকুল ইসলাম বলেন, ‘আমার বুঝতে অনেক সময় লেগেছে। আমি এখন মনে করি, ইসলামী আন্দোলনই সঠিক পথ। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।’

উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অধ্যক্ষ মতিউর রহমান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- পৌর জামায়াতের আমির মাওলানা আ. মতিন বিশ্বাস, উপজেলা জামায়াতের সেক্রেটারি মিন্নাতুল্লাহ পাঠান এবং উপজেলা জামায়াতে ইসলামী যুব বিভাগের সভাপতি মোকাররম হোসাইনসহ উপজেলার রোকন সদস্যরা।