রাজধানীর বিমানবন্দরে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শুক্রবার (৬ নভেম্বর) রাত পৌনে ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিমানবন্দরের গোলচত্বরে এ ঘটনা ঘটে। তবে কে বা কারা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে, তা জানাতে পারেনি পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি, ট্রাফিক) উত্তরা বিভাগে কর্মকরত ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) এশিয়া পোস্টকে বলেন, ‘বিমানবন্দরের বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) উড়াল সেতু থেকে দুর্বৃত্তরা পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বিকট শব্দে ককটেল বিস্ফোরণের কারণে বিমানবন্দর এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়।’
এ বিষয়ে ডিএমপির বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার এশিয়া পোস্টকে বলেন, ‘কে বা কারা উড়াল সেতু থেকে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়ে পালিয়ে যায়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’