Image description

রাজধানীর পল্টন থানার রাজারবাগ পুলিশ লাইন্সের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (০৫ নভেম্বর) রাত ১০টা ১০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পল্টন থানার ডিউটি অফিসার এএসআই সমাজ।

তিনি জানান, রাত ১০টা ১০ মিনিটের দিকে রাজারবাগ পুলিশ লাইনের ৩ নম্বর গেটের সামনে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটায়। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

 
 
 

তিনি আরও জানান, ঘটনাস্থল ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শন করেছেন। কে বা কারা করেছেন সে বিষয়টি শনাক্তে তারা কাজ করছেন।