তুরাগ নদীর পানির মান উন্নয়ন ও জীববৈচিত্র্য পুনরুদ্ধারে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নেয়া ১৮৩ কোটি টাকার প্রকল্পের অধীনে বিদেশ প্রশিক্ষণ নেয়ার প্রস্তাব একনেক সভায় অনুমোদন পায়নি।
বুধবার (৪ নভেম্বর) অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।
এর আগে গত ২ নভেম্বর স্টার নিউজ অনলাইন পোর্টালে ‘তুরাগ নদের দূষণ ঠেকানো শিখতে ঋণের টাকায় বিদেশ যাবেন সরকারি কর্মকর্তারা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।
বাংলা সংবাদ
ওই প্রতিবেদনে জানানো হয়, বিশ্বব্যাংকের ঋণে বাস্তবায়নের প্রস্তাবিত এই প্রকল্পে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, পরিকল্পনা কমিশন, আইএমইডি, ইআরডি, জিইডি ও প্রোগ্রামিং ডিভিশনসহ বিভিন্ন অংশীজনদের ৫টি বিদেশ প্রশিক্ষণ কর্মসূচিতে আড়াই কোটি টাকা ব্যয়ের প্রস্তাব করা হয়েছিল, যা নিয়ে ব্যাপক আলোচনা ও প্রশ্ন উঠেছিল। অবশেষে একনেক সভায় এই বিদেশ প্রশিক্ষণের প্রস্তাবের অনুমোদন মেলেনি।