Image description

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র নৌবাহিনীর মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতা আরও সুদৃঢ় করা, পারস্পরিক পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সমুদ্রপথে নিরাপত্তা নিশ্চিতকরণে যৌথ সক্ষমতা জোরদারের লক্ষ্যে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে যুক্তরাষ্ট্র নৌবাহিনীর একটি জাহাজ।

জাহাজটির অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মেরি সেনোইটের নেতৃত্বে ৬৮ মিটার দীর্ঘ এই জাহাজটি চট্টগ্রাম বন্দরের জেটিতে এসে পৌঁছালে কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন মীর মো. মাহবুবুল হাসান জাহাজের অধিনায়ক ও সফরকারী প্রতিনিধিদলকে স্বাগত জানান।

 

এ সময় বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ডিফেন্স অ্যাটাশেসহ দুই দেশের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

 

রোববার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সফরকালে যুক্তরাষ্ট্র নৌবাহিনীর এই জাহাজটি বাংলাদেশ নৌবাহিনীর সঙ্গে বিভিন্ন যৌথ প্রশিক্ষণ মহড়ায় অংশগ্রহণ করবে।