Image description

ডেঙ্গু এবং হামে একদিনে তিনজন মারা গেছে। আজ বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো সবশেষ ২৪ ঘণ্টার প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

এর মধ্যে দুজন ডেঙ্গুতে এবং একজন হাম উপসর্গ নিয়ে মারা যায়।

প্রতিবেদনে দেখা যায়, একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়। তাদের মধ্যে একজন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে এবং অপরজন বাংলাদেশ ইনস্টটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশার্স ডিজিজেস (বিআইটিআইডি) হাসপাতালে মারা যান। তাদের নাম ঠিকানা সিভিল সার্জন কার্যালয় থেকে দেওয়া হয়নি। এ নিয়ে চট্টগ্রামে ডেঙ্গুতে মারা গেল ৩৫ জন।

২৪ ঘণ্টায় চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৮২ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে ২০০ জন ডেঙ্গু রোগী হাসপাতালগুলোতে চিকিৎসা নিচ্ছেন। এবার মোট ডেঙ্গু রোগী ছিল ৬ হাজার ৮৫২ জন।

এদিকে, শেষ ২৪ ঘণ্টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে হাম উপসর্গ নিয়ে এক শিশু মারা গেছে। এ নিয়ে মৃত্যু দাঁড়াল ৫০ জনে। একদিনে নতুন করে ভর্তি হয়েছে ৭০ জন। এ বছর মোট হাম রোগী চিকিৎসা নিয়েছে ১০ হাজার ৯১৩ জন।