Image description

নওগাঁয় শ্যালিকাকে বিয়ে করাকে কেন্দ্র করে একের পর এক ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। টিকটকার মাসুদ রানা ও শ্যালিকা পূর্ণিমার এই বিয়ে নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা-সমালোচনা। জনরোষ থেকে বাঁচতে আজ বুধবার (২৮ অক্টোবর) শ্যালিকা পূর্ণিমা তার স্বামীকে মাসুদ রানাকে স্বামী তালাক করেছে।

এর আগে ফেসবুক লাইভে এসে দর্শকদের উদ্দেশে মাসুদ রানা ও তার শ্যালিকা পূর্ণিমা অশালীন ভাষায় গালি-গালাজের পর মুখে চুনকালি মাখিয়ে জুতার মালা দিয়ে এলাকা ছাড়া করেছে গ্রামবাসী। তার এই অশালীন কাজের জন্য নওগাঁ জজ কোর্টের আইনজীবী শাহীন কাদির ডলার মাসুদ রানাকে নিজের সেরেস্তার কার্যক্রম থেকে অব্যাহতি দিয়ে অবাঞ্ছিত ঘোষণা করেন। এই পরিস্থিতির মধ্যে বদলগাছী ছাড়তে তিন ঘণ্টা সময় বেঁধে দেয় স্থানীয়রা। পরে ভাড়া বাসার আসবাবপত্র ও দুই স্ত্রীকে নিয়ে মহাদেবপুরের মাতাজিহাট এলাকায় শ্বশুর বাড়িতে আশ্রয় নিতে যান মাসুদ রানা। সেখানে স্থানীয়রা তাকে অবরুদ্ধ করে এবং মুখে কালি ও জুতার মালা পরিয়ে এলাকা থেকে তাড়িয়ে দেয়। 

পরে রাইগাঁ পুলিশ ফাঁড়ির সহযোগিতায় বিক্ষুব্ধ জনতার হাত থেকে মুক্ত হয়ে দুই স্ত্রীকে শ্বশুর বাড়িতে রেখে সেখান থেকে চলে যান তিনি। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে ঘটনার এখানেই শেষ নয়। ওই রাতেই, রাত ১১টার দিকে বদলগাছীতে আবারও দেখা যায় মাসুদ রানাকে। এ সময় একজনের প্রশ্নে নিজের কাজের জন্য কান ধরে ক্ষমা চান এবং এক স্ত্রীকে তালাক দেওয়ার ঘোষণা দেন। 

এ বিষয়ে মাসুদ রানা ফেইসবুক লাইভে এসে তার শ্যালিকা পূর্ণিমা তাকে স্বামী তালাক করেছে বলে জানান এবং তালাকের সেই কাগজ তার ফেইসবুক আইডিতে শেয়ার করেন।