Image description

এখন সব এআই-বেইজড হয়ে গিয়েছে উল্লেখ করে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‘গাইড বইওয়ালারা একটু সাবধানে থাকবেন, এবারে কিন্তু তড়িঘড়ি করে লক্ষ লক্ষ কপি ছাপাবেন না! এবার কিন্তু ধরা খাবেন, নিশ্চিত বলে দিচ্ছি, ধরা খাবেন!’

আজ বুধবার (২৮ অক্টোবর) বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, ‘এবার ১৯ লাখ পরীক্ষা দিয়েছে, ১২ লাখ পাস করেছে। আইনত বললাম, যাদের যাদের কোশ্চেন আছে, তারা খাতা রি-এক্সামিন করতে পারে!’

তিনি বলেন, ‘১২ লাখ পাস করেছে, ১৩ লাখ খাতা দেখার জন্য দরখাস্ত পড়েছে! বাকি ৬ লাখ করেনি। তা না হলে ১৯ লাখ আবার দেখতে হতো! ১২ লাখ খাতা চেক করে ৪৫ হাজারের জিপিএ চেঞ্জ হলো, নট ৪৫০০! ৫ হাজার ফেল পাস করল, ৩৭০-৭৯ জন এ-প্লাস পেল। এ তো প্যান্ডোরার বক্স ওপেন হয়ে গেল! 

 

শিক্ষামন্ত্রী বলেন, ‘এক্সামিনাররা কত অন্যায় করছে, ক্যান ইউ ইমাজিন? এই খাতাগুলোকে আলাদা করে এক্সামিনার কারা কারা এই দুষ্টুমি করেছে, তাদেরকে আইনের আওতায় আনব। সেই সাথে ট্রেনিংও দিতে হবে।