বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেবার মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ। বিমানে ভ্রমণের সময় ভোগান্তির বিষয়টি তুলে ধরে বুধবার (১৪ অক্টোবর) নিজের ফেসবুক আইডিতে একটি ভিডিওসহ পোস্ট দেন তিনি।
ভিডিওর ব্যাকগ্রাউন্ডে একটি ফানি মিউজিক যুক্ত করে ভোগান্তির ঘটনাটি রসিয়ে প্রকাশ করেন ইরফান সাজ্জাদ। অভিনেতা লেখেন, ‘প্লেনে ওঠার পর দেখতে পেলাম ককপিটে কাজ চলছে, বুঝলাম ঘটনা খারাপ!! এরপর তারা আবার প্লেন থেকে নামিয়ে দিল! এ প্লেন কবে উড়বে তারাও জানে না, আমরাও জানি না!! এই হলো আমাদের এয়ারপোর্টের লোকাল বাস!’
পোস্টের শেষাংশে রসিকতা করে এই অভিনেতা রাষ্ট্রীয় এই বিমান সংস্থাকে ‘বেইমান বাংলাদেশ এয়ারলাইন্স’ বলেও আখ্যায়িত করেন।
ওই পোস্টের কমেন্টে ইরফা অনেকেই দেশের বিমান সেবার মান ও যাত্রীদের ভোগান্তি নিয়ে নিজেদের ক্ষোভ প্রকাশ করেছেন।